আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে ৷৷ বি এস সি চেয়ারম্যান নিয়োগের দাবীতে আন্দোলন থেকে পিছু হটল আই পি এফ টি। সম্প্রতি বি এস সি চেয়ারম্যান ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচী করে আসছিল আই পি এফ টি। এতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মুখ্যমন্ত্রী আই পি এফ টি নেতৃত্বকে এর থেকে সরে আসার কড়া বার্তা দেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজস্বমন্ত্রী এন সি দেববর্মাকে বলেন, এরকম বিশৃঙ্খল পরিস্থিতি রাজ্যে চলতে থাকলে আই পি এফ টি-র সাথে জোট রাখবে কি না তা নিয়ে ভাববে সরকার। মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে বুধবার বৈঠকে বসে এন সি বাহিনী। বৈঠকের মাঝে সাংবাদিক সম্মেলন করে দলের সভাপতি তথা রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা জানান, বিএসি চেয়ারম্যান নিয়োগের জন্য সরকার যাতে অবিলম্বে একটি অর্ডিন্যান্স জারি করে। তিনি বলেন, বি এস সি চেয়ারম্যান এবং এ্যাডভাইজার কমিটি গঠন বন্ধ রাখার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে বি জে পি-র শরিক দল আই পি এফ টি। এন সি দেববর্মা আরও বলেন, তিপ্রাল্যান্ডের দাবীতে অনড় রয়েছে আইপিএফটি। আগামী ২০ মে গৌহাটিতে নেডার যে বৈঠকে হবে সেখানে এই বিষয়ে আলোচনা করবেন তারা।বি এস সি চেয়ারম্যান ইস্যুতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় আন্দোলন থেকে পিছু হটল আই পি এফ টি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে ৷৷ বি এস সি চেয়ারম্যান নিয়োগের দাবীতে আন্দোলন থেকে পিছু হটল আই পি এফ টি। সম্প্রতি বি এস সি চেয়ারম্যান ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচী করে আসছিল আই পি এফ টি। এতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মুখ্যমন্ত্রী আই পি এফ টি নেতৃত্বকে এর থেকে সরে আসার কড়া বার্তা দেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজস্বমন্ত্রী এন সি দেববর্মাকে বলেন, এরকম বিশৃঙ্খল পরিস্থিতি রাজ্যে চলতে থাকলে আই পি এফ টি-র সাথে জোট রাখবে কি না তা নিয়ে ভাববে সরকার। মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে বুধবার বৈঠকে বসে এন সি বাহিনী। বৈঠকের মাঝে সাংবাদিক সম্মেলন করে দলের সভাপতি তথা রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা জানান, বিএসি চেয়ারম্যান নিয়োগের জন্য সরকার যাতে অবিলম্বে একটি অর্ডিন্যান্স জারি করে। তিনি বলেন, বি এস সি চেয়ারম্যান এবং এ্যাডভাইজার কমিটি গঠন বন্ধ রাখার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে বি জে পি-র শরিক দল আই পি এফ টি। এন সি দেববর্মা আরও বলেন, তিপ্রাল্যান্ডের দাবীতে অনড় রয়েছে আইপিএফটি। আগামী ২০ মে গৌহাটিতে নেডার যে বৈঠকে হবে সেখানে এই বিষয়ে আলোচনা করবেন তারা।