আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে ৷৷ কথায়, সুরে, আবৃতি এবং নৃত্যে শনিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানানো হয়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং বিশিষ্ট শিল্পীগণ সঙ্গীত, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে কবির জন্মজয়ন্তীতে কবিকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ বিন্টু দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপ-মূখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।কথায়, সুরে ও নৃত্যে নজরুলের জন্মজয়ন্তী পালিত রাজ্যে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে ৷৷ কথায়, সুরে, আবৃতি এবং নৃত্যে শনিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানানো হয়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং বিশিষ্ট শিল্পীগণ সঙ্গীত, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে কবির জন্মজয়ন্তীতে কবিকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ বিন্টু দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপ-মূখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।