জিরানিয়া এবং রাণিরবাজারে ভাঙ্গা হল পার্টি অফিস

jiraniyaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে ৷৷ সরকারি জায়গায় বেআইনিভাবে গড়ে উঠা বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙ্গা অব্যাহত হয়েছে। শনিবার জিরানিয়া মহকুমা শাসক সুভাষ সাহার নেতৃত্বে জিরানিয়া এবং রাণিরবাজারের বেশ কয়েকটি এলাকায় ভাঙা হয় বিভিন্ন পার্টির দলীয় অফিস। এদিন রাণিরবাজার নলগড়িয়া, খয়েরপুর, পুরাতন আগরতলা, ভাইপাস কালিতলা, শচিন্দ্রনগর কলোনী, জিরানীয়া সহ বিভিন্ন জায়গায় ভাঙা হয় বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় পার্টি অফিসগুলি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*