পার্কে অবৈধ কার্যকলাপ, পুলিশি অভিযানে বেশ কয়েকজন যুবক যুবতী

sgআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে ৷৷ নেশার কবলে ঘর থেকে শুরু হচ্ছে অবক্ষয় – ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে গোটা সমাজকে। রাজধানীতে নেশা সঙ্গে সংযোজিত হয়েছে অসামাজিক কার্যকলাপের রমরমা ব্যবসা। রাজধানীর বেশ কিছু পার্ক সহ রেষ্টুরেন্টেই দীর্ঘদিন ধরে চলছে এই সব অবৈধ কার্যকলাপ। পুলিশের কাছে বহুদিন ধরেই বহু অভিযোগ আসছিল এই সব রেষ্টুরেন্ট ও পার্ক নিয়ে। বিনোদনের নামে এই পার্কে বেশ সুচারুভাবে তৈরী হয়েছে বেলেল্লাপনার প্ল্যাটফর্ম। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবশেষে রবিবার শ্রীনগর থানার পুলিশ অভিযান চালায় রাজধানীর ঢিল ছোঁড়া দূরে ‘সবুজ দ্বীপ’ নামে একটি পার্কে। এই পার্কটিতে বহু মাস ধরেই চলছিল অসামাজিক কার্যকলাপ। পার্কটিতে সুচারুভাবে তৈরী করা আছে পর্দা ফেলা ছোট ছোট ঘর। এখানেই বসে সময় কাটাত কপোত কপতিরা। এদিন সিভিল ড্রেসে পুলিশি অভিযানে বেশ কয়েকজন যুবক যুবতীকে আটক করেছে পুলিশ। ‘সবুজ দ্বীপ’ পার্কটির কর্ণধারকেও আটক করেছে পুলিশ। পার্কটির কর্ণধারের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা নিয়েছে পুলিস।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*