আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে ৷৷ ত্রিপুরার মানুষ স্বেচ্ছায় রক্তদানের মানসিকতায় অন্যন্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। এই রাজ্যের গ্রাম গঞ্জে এমনকি পাহাড়ের মানুষদেরও রক্তদানের মহৎ মানসিকতা রয়েছে। রবিবার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তরুণ সংঘ এবং ভৌমিক পলি ক্লিনিক এন্ড নার্সিং হোম আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই শিবিরে মোট ৩২ জ্জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক রতন চক্রবর্তী, ত্রিপুরা চেম্বার অফ কমার্সের সভাপতি মতিলাল দেবনাথ, তরুণ সংঘের সভাপতি তরুণ কুমার সিনহা প্রমুখ। পরে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন। অনুষ্ঠানে তরুণ সংঘের পক্ষ থেকে মূখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ হাজার তাকা দান করা হয়।পাহাড়ের মানুষদেরও রক্তদানের মহৎ মানসিকতা রয়েছে – মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে ৷৷ ত্রিপুরার মানুষ স্বেচ্ছায় রক্তদানের মানসিকতায় অন্যন্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। এই রাজ্যের গ্রাম গঞ্জে এমনকি পাহাড়ের মানুষদেরও রক্তদানের মহৎ মানসিকতা রয়েছে। রবিবার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তরুণ সংঘ এবং ভৌমিক পলি ক্লিনিক এন্ড নার্সিং হোম আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই শিবিরে মোট ৩২ জ্জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক রতন চক্রবর্তী, ত্রিপুরা চেম্বার অফ কমার্সের সভাপতি মতিলাল দেবনাথ, তরুণ সংঘের সভাপতি তরুণ কুমার সিনহা প্রমুখ। পরে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন। অনুষ্ঠানে তরুণ সংঘের পক্ষ থেকে মূখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ হাজার তাকা দান করা হয়।