আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে ৷৷ সরকারি জায়গায় গড়ে উঠা সি পি আই (এম) সমর্থিত শ্রমিক সংগঠন সি আই টি ইউ (স্যিটু)-র অফিস ভাঙার প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন বাম শ্রমিক সংগঠন। সোমবার রাজ্যের বিভিন্ন এলাকা সহ রাজধানীর সিটি সেন্টারের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করল সি আই টি ইউ-র বিভিন্ন শ্রমিক সংগঠন। গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্যিটু-র ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, সংগঠনের সম্পাদক তথা সংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর প্রমুখ।পার্টি অফিস ভাঙ্গার প্রতিবাদে রাজধানীতে স্যিটু-র গণঅবস্থান
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে ৷৷ সরকারি জায়গায় গড়ে উঠা সি পি আই (এম) সমর্থিত শ্রমিক সংগঠন সি আই টি ইউ (স্যিটু)-র অফিস ভাঙার প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন বাম শ্রমিক সংগঠন। সোমবার রাজ্যের বিভিন্ন এলাকা সহ রাজধানীর সিটি সেন্টারের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করল সি আই টি ইউ-র বিভিন্ন শ্রমিক সংগঠন। গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্যিটু-র ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, সংগঠনের সম্পাদক তথা সংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর প্রমুখ।