সামাজিক অধিকারিতা শিবিরের মাধ্যমে দিব্যাঙ্গজন সহায়ক সামগ্রী বিতরণ

dbআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন ৷৷ রাজধানীতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের প্রতিবন্ধী অংশের মানুষদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্টিফিশিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (আলিমকো) উদ্যোগে এবং রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ও পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সামাজিক অধিকারিতা শিবির এবং প্রতিবন্ধি ব্যক্তিদের (দিব্যাঙ্গজন) সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের মন্ত্রী থাওয়ার চান্দ গেহলট, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং।
এদিকে শুক্রবার নড়সিংগড়ে সংযোজিত আঞ্চলিক প্রতিবন্ধি (দিব্যাঙ্গজন) পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করা হয়। নড়সিংগড়ে পুরোনো জুভেনাইল হোম মেরামত করে চালু করা হয় এই কেন্দ্রটি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*