লাগাতার আন্দোলনে যাচ্ছে আই এন পি টি, বৈঠক শেষে জানালেন বিজয় রাংখল

inptআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুন ৷৷ এন আর সি চালু করা সংসদে প্রস্তাবিত নতুন নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে লাগাতর আন্দোলনে যাচ্ছে আই এন পি টি। রবিবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে আই এন পি টি কেন্দ্রীয় কমিটি বৈঠক করে এই সিদ্ধান্ত নেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় কুমার রাংখল, সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। বৈঠক শেষে এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান দলের সভাপতি বিজয় কুমার রাংখল। তিনি বলেন, আসাম রাজ্যের মতো ত্রিপুরাতেও প্রচুর বিদেশি নাগরিক এসেছেন। এর ফলে এই রাজ্যের জনজাতি অংশের মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। তিনি বলেন, দাবিগুলি নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় গণঅবস্থান, অনশন করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*