কিক বক্সার নিষ্ঠার বাড়িতে মুখ্যমন্ত্রী

nisthaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুন ৷৷ বিজেপি দলের সর্বভারতীয় একটি কর্মসূচী হল জনসম্পর্ক অভিযানের কর্মসূচী। এই কর্মসূচীতে প্রত্যেক বিজেপি কর্মকর্তা কমপক্ষে ২৫ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে জনসম্পর্ক অভিযানে নামবেন। ৫ই জুন থেকে ১১ই জুন পর্যন্ত জনসম্পর্ক অভিযানের কর্মসূচী উপলক্ষে রবিবার এই অভিযানে নামলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহার বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন বিকেলে জনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তীর সাথে সাক্ষাৎ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার যোগেন্দ্রনগরের বাড়িতে রবিবার বিকেলে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাশিয়ায় বিশ্ব কিক বক্সিং-এ একটি সোনা সহ তিনটি পদক জয়লাভ করে শহরে ফিরেছেন নিষ্ঠা চক্রবর্তী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*