বন্যা পীড়িত মানুষদের সাহায্যে বাযুসেনার বিশেষ বিমানে রাজ্যে এল উদ্ধারকারী টিম

banna IMG-20180615-WA0001আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ ভারী বর্ষণে রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত তিন জনের। কৈলাশহর ও কুমারঘাট মহকুমার বহু এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। খোলা হয়েছে প্রচুর ত্রাণ শিবির। প্রায় লাখ খানেক মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। বৃহস্পতিবার রাতে বাযুসেনার বিশেষ বিমানে ভিন রাজ্য থেকে এন ডি আর এফ’র বিশেষ টিম রাজ্যে এসেছে। কেন্দ্র থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এদিন রাতে বাযুসেনার বিশেষ বিমানে প্রচুর উদ্ধারকারী জওয়ান ও নৌকা আনা হয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানান, বন্যা দুর্গতদের সব রকমের সহযোগিতা দেওয়া হচ্ছে। বৃষ্টি আর না হলে জলস্তর নামবে নদীগুলির।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*