মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিদের ট্যাব উপহারের সিদ্ধান্ত রাজ্য সরকারের

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। -ফাইল ছবি।
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। -ফাইল ছবি।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিদের আকর্ষণীয় ট্যাব উপহার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার মহাকরণে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম পাঁচজন কৃতিকে এই ট্যাব দেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, রাজ্যে আইন বিষয় সংক্রান্ত তদারকিতে একটি কমিটি গঠন করা হয়েছে। ৬ সদস্যের এই কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন তিনি নিজেই।

পাশাপাশি মাধ্যমিকে এবারের এই হতাশাজনক পাশের হারকে ভাল ভাবে দেখছে না রাজ্য সরকার। যার কারণে গঠন করা হয়েছে একটি কমিটি। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহাকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। ৭ জনের এই কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখে এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। এই কমিটিতে তিনজন আমন্ত্রিত সদস্য রাখা হয়েছে। উল্লেখ্য, এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৫৯.৫৯ শতাংশ। গত বারের থেকে পাশের হার প্রায় ৮ শতাংশ কমে গিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*