বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে দ্বিতীয় দফায় ঊনকোটি জেলায় মুখ্যমন্ত্রী

cm cm.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ সম্প্রতি রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত জলমগ্ন। ভারী বর্ষণে ঊনকোটি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। কৈলাশহর ও কুমারঘাট মহকুমার বহু এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। এর মধ্যে কৈলাসহরে পরিস্থিতি বেশ ভয়াবহ। ঊনকোটি জেলায় বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে দ্বিতীয় দফা সফর করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গত ১৩ জুন (বুধবার) বন্যা-কবলিত এলাকা পরিদর্শনের জন্য কৈলাশহর সফর করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ফের হ্যালিকপ্টারে করে কৈলাসহর যান তিনি। বন্যায় দুর্গতদের আর্থিক সহযোগিতায় প্রয়োজনীয় বাসনপত্রও পোষাক কেনার জন্য পরিবার পিছু ১৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ হাজার টাকা করে দেওয়ার জন্য জেলা শাসক ও মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাসাপাশি কৈলাসহরে গিয়ে কর্তব্যে গাফিলতির জন্য স্থানীয় এস ডি এম কেশব কর এবং এক টি এস আর কমান্ডেন্টকে সাময়িক বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে দফায় দফায় ত্রাণ শিবির পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*