রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন কেশরী নাথ ত্রিপাঠী

sapathআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় ছুটিতে যাওয়ায় ১৫ই জুন, ২০১৮ (শুক্রবার) থেকে ত্রিপুরা রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর রাজভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীগণ, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজীৎ সিনহা, বিধায়কগণ, পুলিস প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে রাজ্যে আগরতলায় আসেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*