আপডেট প্রতিনিধি, খোয়াই, ১২ আগষ্ট ৷৷ সম্প্রতি রাজ্যের শিক্ষার হাল হকিকত সরজমিনে দেখতে মাথে নেমেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি রাজ্যের বেশ কিছু বিদ্যালয় এবং মহাবিদ্যালয় পরিদর্শন করেন। স্কুলে পরিদর্শনকালে তিনি স্কুলের প্রধানশিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানেন। শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষার হাল ফেরাতে এবং গুনগত শিক্ষার প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বিদ্যালয় পরিদর্শনকালে বেশ কিছু বিদ্যালয়ে বিভিন্ন গাফিলতির অভিযোগে এখনো পর্যন্ত ৫২ জন শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠিয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর বলে জানা গেছে। যদিও রাজ্যের কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষার হাল ফিরতে শুরু করেছে বলে জানা গেছে।কর্তব্যে গাফিলতির অভিযোগে ৫২ জন শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে শোকজ নোটিশ
আপডেট প্রতিনিধি, খোয়াই, ১২ আগষ্ট ৷৷ সম্প্রতি রাজ্যের শিক্ষার হাল হকিকত সরজমিনে দেখতে মাথে নেমেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি রাজ্যের বেশ কিছু বিদ্যালয় এবং মহাবিদ্যালয় পরিদর্শন করেন। স্কুলে পরিদর্শনকালে তিনি স্কুলের প্রধানশিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানেন। শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষার হাল ফেরাতে এবং গুনগত শিক্ষার প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বিদ্যালয় পরিদর্শনকালে বেশ কিছু বিদ্যালয়ে বিভিন্ন গাফিলতির অভিযোগে এখনো পর্যন্ত ৫২ জন শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠিয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর বলে জানা গেছে। যদিও রাজ্যের কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষার হাল ফিরতে শুরু করেছে বলে জানা গেছে।