আপডেট প্রতিনিধি, খোয়াই, ১২ আগষ্ট ৷৷ দুই শ্রমিক সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষ ঘিরে আহত হয়েছেন চারজন। ঘটনা আগরতলার উত্তরগেট এলাকার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বি এস এন এল অফিসে। জানা যায়, রবিবার বি এস এন এল অফিসে নিজেদের দাবি দাওয়া নিয়ে বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (বি এম এস) এবং বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া বি এস এন এল কর্মী ইউনিয়নের সদস্যদের মধ্যে বচসা ঘিরে হাতাহাতিতে বি এম এস সমর্থিত চার জন আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের জি বি হাসপাতালে পাঠায়। তবে উভয় দলের সদস্যরাই একে অপরের উপর অভিযোগের আঙ্গুত তুলছে। এ ঘটনার জেরে উত্তর গেট এলাকায় উত্তেজনা দেখা দেয়।দুই শ্রমিক সংগঠনের সদস্যদের সংঘর্ষে আহত ৪
আপডেট প্রতিনিধি, খোয়াই, ১২ আগষ্ট ৷৷ দুই শ্রমিক সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষ ঘিরে আহত হয়েছেন চারজন। ঘটনা আগরতলার উত্তরগেট এলাকার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বি এস এন এল অফিসে। জানা যায়, রবিবার বি এস এন এল অফিসে নিজেদের দাবি দাওয়া নিয়ে বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (বি এম এস) এবং বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া বি এস এন এল কর্মী ইউনিয়নের সদস্যদের মধ্যে বচসা ঘিরে হাতাহাতিতে বি এম এস সমর্থিত চার জন আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের জি বি হাসপাতালে পাঠায়। তবে উভয় দলের সদস্যরাই একে অপরের উপর অভিযোগের আঙ্গুত তুলছে। এ ঘটনার জেরে উত্তর গেট এলাকায় উত্তেজনা দেখা দেয়।