আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগষ্ট ৷৷ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গোটা ভারতবর্ষে ১৬ই আগষ্ট (বৃহস্পতিবার) থেকে ২২শে আগষ্ট (বুধবার) পর্যন্ত সাতদিন রাষ্টীয় শোক পালন করা হবে। এই সময়ে যে সমস্ত স্থানে জাতীয় পতাকা উত্তলিত থাকে তা অর্ধনমিত থাকবে। এই সময় বিনোদনমূলক কোনো সরকারি অনুষ্ঠান হবে না। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতে ত্রিপুরা সরকার ১৭ই আগষ্ট, ২০১৮ (শুক্রবার) রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং সরকার নিয়ন্ত্রনাধীন সংস্থাগুলিতে ছুটি ঘোষনা করেছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শুক্রবার রাজ্যে ছুটি ঘোষনা করল সাধারণ প্রশাসন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগষ্ট ৷৷ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গোটা ভারতবর্ষে ১৬ই আগষ্ট (বৃহস্পতিবার) থেকে ২২শে আগষ্ট (বুধবার) পর্যন্ত সাতদিন রাষ্টীয় শোক পালন করা হবে। এই সময়ে যে সমস্ত স্থানে জাতীয় পতাকা উত্তলিত থাকে তা অর্ধনমিত থাকবে। এই সময় বিনোদনমূলক কোনো সরকারি অনুষ্ঠান হবে না। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতে ত্রিপুরা সরকার ১৭ই আগষ্ট, ২০১৮ (শুক্রবার) রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং সরকার নিয়ন্ত্রনাধীন সংস্থাগুলিতে ছুটি ঘোষনা করেছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।