বাঁশের খুটি বিক্রয় করে দুই মেয়েকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দারাসিং-র চোখে

dara dara.jpg1বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ অক্টোবর ৷৷ দরিদ্রতার মধ্যদিয়ে বাঁশের খুটি বিক্রয় করে দুই মেয়েকে বিদ্যালয়ে পাঠিয়ে কোনো প্রকার দিন জাপন করছে দারাসিং রিয়াং। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দেবিপুর পাগলাছড়া এডিসি ভিলেজের বাসিন্দা দারাসিং রিয়াং জঙ্গল থেকে বাঁশ সংগ্রহ করে সেই বাঁশ কেটে খুটি তৈরী করে উনার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কোনো প্রকার দিন কাটাচ্ছেন। থাকার মতো ভালো ঘর নেই, বৃষ্টি হলে বৃষ্টির জলে ভিজতে হয়। দরিদ্রতা থাকা সত্বেও দারাসিং রিয়াং উনার দুই মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে পিছু পা হননি। দুই মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাই উনার একমাত্র লক্ষ্য। উনার দুইমেয়ের মধ্যে একজন অষ্টম শ্রেণী এবং অপরজন চতুর্থ শ্রেণীতে পরাশুনা করছে। দারাসিং রিয়াং বলেন, এই বাঁশের খুটি বিক্রি করেই উনার সংসার চলে। একটি খুটি ৪ টাকা করে বিক্রি করে বলে জানান তিনি। বিগত আমলে দারাসিং রিয়াং বিভিন্ন সুযোগ সুবিধাথেকে বঞ্চিত হয়ে আসছে। নতুন রাজ্য সরকার যদি উনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে উনি খুব উপকৃত হবেন বলে জানান দারাসিং রিয়াং।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*