যাযাবরের মতো জীবন কাটাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ

jajaবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ অক্টোবর ৷৷ দু’বেলা দু’মুঠো অন্নের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যাযাবরের মতো জীবন জাপন করছে বক্সনগরের কিছু সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। বর্তমানে গোটা রাজ্যজুড়ে চলছে উন্নয়নের গল্প কিন্ত বাস্তবে আমাদের ক্যামেরায় লেন্সবন্দী হলো জীবন জাপনের কিছু করুন চিত্র। পরিবারের লোকজনের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেরে সহধর্মীনি, ভোন, ভাই ও ছেলে মেয়েদেরকে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নদীর কিনারায় তাবু টাঙ্গিয়ে কোনো প্রকার দিন কাটাচ্ছে সংখ্যালঘু সম্প্রদারের কিছু সংখ্যক লোকজন। এমনটাই চিত্র দেখা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কাকুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায়। এখানে তিন পরিবারের শিশু সন্তান সহ সকলে যাযাবরের মতো দিন কাটাচ্ছে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ত্রিপুরার বাসিন্দা। তাদের কাছে ভোটার আই-কার্ডও আছে। তাদের বাড়ি সোনামুড়ার বক্সনগর এলাকায়। সেখানে তাদের বাড়ি-ঘর, মা-বাবা সকলেই আছে কিন্তু সবকিছু থাকার পরও পরিবারের সকলকে নিয়ে যাযাবরের মতো দিন কাটাতে হচ্ছে তাদেরকে। কারন তাদের অর্থ উপার্জন করার জন্য কোনো প্রকারার সুযোগ সুবিধা নেই। তাই দু’বেলা খাবার জোগারের জন্য তারা এই ভাবে রাজ্যের সকল প্রান্তে ঘুরে বেরায় বলে জানা যায়। তাদের ছেলে মেয়েরা অর্থের অভাবে বিদ্যালয়ের মুখও কোনোদিন দেখেনি। তাদের মধ্য অধিকাংশই নিরক্ষর। তাদের একটাই দাবী বর্তমান রাজ্য সরকার যেন তাদের কর্মসংস্থানে বিশেষ নজর দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*