দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৩ অক্টোবর ৷৷ রাজ্যে বড় বাজেটের পূজো যারা করে থাকেন সেই সমস্ত ক্লাব মহালয়ার পর থেকেই শহরের রাস্তায় বৈদ্যুতিক আলোয় শহরকে ভাসিয়ে দেয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মহালয়ার পর থেকেই রাজধানী আগরতলার বড় বাজেটের পূজো ক্লাবগুলো শহরের রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় শহরকে ভাসিয়ে দিয়েছেন। সেই সাথে বিশাল আকারের পেন্ডেলে বড় অঙ্কের টাকা খরচ করছেন। কাটছে পেন্ডেলে পেন্ডেলে শিল্পীদের ব্যস্ততার প্রহর। মন্ডপে মন্ডপে চলছে শেষ পর্যায়ের ব্যস্ততা। শনিবার শহরে প্রচন্ড ভীর লক্ষ্য করা যায়। ইতিমধ্যেই শহরের রাজপথে আলো ছড়াতে শুরু করেছে বিভিন্ন ক্লাবের আলোক সজ্জা। বিশেষ করে এই আলোর বন্যা শহরকে নতুন করে উদ্ভাসিত করেছে।