কালী পুজার চাঁদা নিয়ে জুলুমবাজীর অভিযোগ খোয়াই থানার বিরুদ্ধে

khwগোপাল সিং, খোয়াই, ০৬ নভেম্বর ৷৷ খোয়াই থানায় প্রতি বছরই দীপাবলিতে জাঁকজমকভাবে কালি পুজা করা হয়। এবছরও হচ্ছে। কিন্তু খোয়াই থানায় কালী পুজা উপলক্ষে চাঁদা নিয়ে জুলুমবাজী চলছে বলে অভিযোগ উঠছে। আর এই জুলুমবাজীর স্বীকার হচ্ছেন ঠিকেদার, ব্যবসায়ী সহ গাঁজা, কোরাক্স, হেন্ডিং, জান্ডিমুন্ডার মতো জুয়া ও নেশাকারবারীরা। বাদ গেলনা খোয়াই শহরের সাধারন টমটম চালকরাও। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে খোয়াই থানার নামে চাঁদা তোলা হচ্ছে। জনগণ বলছে একি চলছে? বর্তমানে যেখানে বিরোধী দলগুলি গৃহবন্দী এবং শাসকদলের নেতারা নিজেদের নিয়ে স্যোশাল মিডিয়াতে ব্যস্ত। আর সেই সুযোগ হাতছাড়া করতে চায়না সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার প্রয়াসে মগ্ন কতিপয় সরকারী কর্মচারীগণ। তাছাড়া বর্তমানে নেশার সাম্রাজ্য হয়ে উঠেছে খোয়াই শহর। আমবাসা থেকে পাহাড়ী পথে আসছে নেশা সামগ্রী। সঙ্গে গাঁজা, কোরাক্স, হেন্ডিং, জান্ডিমুন্ডার অপরাধীদের সাম্রাজ্য এবং পাইকারী ব্যবসা চলছে খোয়াই শহরে। পুলিশ জেনেও নীরব। সমগ্র ত্রিপুরায় বড় বড় সাফল্য পেলেও খোয়াই শহরে কোন বড় সাফল্য নেই খোয়াই থানার কেইস ডাইরীতে। আর সেজন্যই রহস্য দানা বাঁধছে জনগণের মধ্যে। থানাবাবুদের উৎকোচ আদায়ের ফর্মুলাতে বিরাট আকার নিয়েছে কালীপুজার আয়োজন। তা দেখে জনগণ দিশেহারা। এমনিতেই জনগণ বিভিন্ন চাঁদার জুলুমে অতিষ্ট তার সাথে থানাবাবুদের জুলুমে জনগণের নাভিশ্বাস।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*