বনভোজন করতে এসে মদমত্ত হয়ে আক্রমণ চালাল একদল যুবক

jangalগোপাল সিং, খোয়াই, ০৬ জানুয়ারি ৷৷ বনভোজন করতে এসে মদমত্ত হয়ে আক্রমণ চালায় একদল যুবক। ঘটনা খোয়াই পূর্বগনকীস্থিত জঙ্গল মহল পার্কে। জানা যায়, রবিবার ছুটির দিনে মোহনপুর থেকে জঙ্গল মহল পার্কে বনভোজন করতে এসে মদমত্ত হয়ে হুল্লোড় করতে থাকে একদল যুবক। গোটা এলাকা তাদের হইহুল্লোড়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরে খোয়াই ব্লকের কিছু কর্মী মদমত্ত যুবকদের বোঝাতে গেলে তাদের উপর হামলা চালায় ঐ যুবকরা। আক্রান্তদের মধ্যে স্থানীয় হাবুল চক্রবর্তী ও দিলীপ রায়কে লাঠি দিয়ে আক্রম চালায় মদমত্ত যুবকরা। ঘটনার খবর পেয়ে খোয়াইয়ের এস ডি পি ও সৌরভ সেন সহ বিশাল পুলিশ বাহিনী এসে মদমত্ত ৯ যুবককে থানায় নিয়ে আসে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*