দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরনে ছাত্র-ছাত্রীরা

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ জানুয়ারি ৷৷ চড়কবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস-র উদ্যোগে দুস্থ রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরন করা হয়। গত ৭ই জানুয়ারী শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া চড়কবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৭ দিন ব্যাপী এন এস এস-র বিশেষ শিবিরের শুভ সূচনা হয়। এই শিবের অনুষ্ঠানের অঙ্গ হিসাবে শনিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুস্থ রোগীদের হাতে ফল ও মিষ্টি বিতরন করা হয়। এই বিদ্যালয়ে এন এস এস-র ছাত্র-ছাত্রীদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জে এম দাস। অপদিকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও এই ধরনের কাজে অংশ গ্রহন করতে পেরে খুবই আনন্দিত। আগামী দিনেও এই ধরনের সামাজিক কাজে অংশগ্রহন করবে বলে জানান ছাত্রক-ছাত্রীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*