পথ দুর্ঘটনায় জখম হল এক যুবক

acdবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জানুয়ারি ৷৷ ফের পথ দুর্ঘটনায় জখম হল এক যুবক। ঘটনার বিবরনে জানাযায়, মঙ্গলবার সকালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চন নগর এলাকায় বিশ্বজিৎ রায় (১৬) নামে এক স্কুল পড়ুয়া ছাত্রকে টি আর ০১ W ০৩০৫ নম্বরের একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে বিশ্বজিৎ রায় রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয়। বিশ্বজিৎ রায় এবার মাধ্যমিক পরীক্ষার্থী বলে জানা যায়। সে প্রাইভেট টিউশন সেরে সাইকেলে করে বাড়ীর উদ্দ্যেশ্যে রওনা হয় কিন্তু কাঞ্চন নগর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছাতেই বিলোনীয়া থেকে আগত গাড়ীটি রাস্তার মোড় নিতেই বিশ্বজিৎ রায়কে সজোরে ধাক্কা দেয় বলে জানা যায়। ঘটনার সঙ্গেই সঙ্গেই এলাকার লোকজন বিশ্বজিৎ রায়কে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যান শান্তিরবাজার থানার ওসি নারায়ন সাহা ও আরক্ষা দপ্তরের অন্যান্য কর্মীরা। তার অবস্থা আশঙ্কা জনক দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। অপরদিকে শান্তিরবাজার থানার ওসি নারায়ন সাহা গাড়ী চালক সুধন মজুমদারকে আটক করে। বিগত অনেক বছর যাবৎ এই জায়গায় অনেক লোকজনের মৃত্যু হয়েছে বলে এলাকার লোকজনের অভিমত। এলাকাবাসী চাইছে এই জায়গায় শান্তির বাজার পুলিশ যেন একজন ট্রাফিক নিয়োগ করেন। ট্রাফিক নিয়োগ করলে দুর্ঘটনা অনেক কমবে বলে আশা ব্যাক্ত করেন এলাকার লোকজন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*