চাকমাঘাটে পৌষ সংক্রান্তি মেলা ও প্রদর্শনীর সূচনা

tlmসাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ জানুয়ারি ৷৷ তেলিয়ামুড়া পৌষ সংক্রান্তি মেলা কমিটির উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে শুরু হয় দু’দিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলা ও প্রদর্শনী। সোমবার প্রদীপ জ্বালিয়ে পৌষ সংক্রান্তি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করলেন শান্তিকালী আশ্রমের স্বামী চিত্তরঞ্জন মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায়, মেলা কমিটির আহ্বায়ক তথা তেলিয়ামুড়া ব্লকের বি ডি ও শান্তনু বিকাশ দাস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, জেলা পরিষদের সহ-সভাপতি গোপেন্দ্র চন্দ্র দাস, মুঙ্গিয়াকামী’র বি এ সি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অপু গোপ। মেলাতে ১৮টি প্রদর্শনী স্টল খোলা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*