এবার পাকিস্তানের হাত ছাড়ল চিনও, সন্ত্রাস দমনে একযোগে চিন-রাশিয়ার ডাক

cnজাতীয় ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী ৷৷ এবার চিনও এবার হাত ছাড়ল পাকিস্তানের। ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিল রাশিয়া ও চিন। রাশিয়া-চিন-ভারতের বিদেশ মন্ত্রীদের ১৬তম বৈঠকে তিন দেশ সমবেতভাবে সন্ত্রাসবাদ ও তার মদতদাতাদের নিন্দা করেছে। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই ও রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকে পাশে নিয়ে সন্ত্রাসবাদ বিরোধিতায় সমবেত হওয়ার ডাক দিয়েছেন। চিন জানিয়েছে, সন্ত্রাসবাদী সংগঠনকে কোনওভাবে প্রশ্রয় দেওয়া যায় না। ফলে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের পাশে চিনকে যে পাওয়া যাবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*