ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখিয়ে পাকিস্তানি বিমান হামলার প্রমান দিল ভারতীয় বায়ুসেনা

16জাতীয় ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী ৷৷ জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে পাকিস্তানি এফ-১৬ থেকে নিক্ষেপিত আমরাম ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সন্মেলনে ভারতীয় বায়ুসেনা সাংবাদমাধ্যমকে এই আমরাম ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখিয়ে প্রমান করেছেন যে পাকিস্তানি বায়ুসেনা ভারতে আঘাত আনতে বুধবার এফ-১৬ যুদ্ধবিমান নিয়েই ভারতের আন্তর্জাতিক আকাশ সীমা অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের ঢোকে। কারন একমাত্র এফ-১৬ যুদ্ধবিমান থেকেই অ্যারাম (AMRAAM) ক্ষেপণাস্ত্রে নিক্ষেপ করা যায়। যা পাকিস্থানের কাছে রয়েছে। পাক সেনার মুখপাত্র জেনারেল আসিফ গফুর বলেছিলেন পাকিস্তান বিমান হানায় কোনও এফ-১৬ ব্যবহার করেনি। কিন্তু বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার দেওয়া প্রমানের পর রীতিমতো অস্বস্তিতে পরে যায় পাক সেনা।
সাংবাদিক সন্মেলনে বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুর বলেন, ‘পাকিস্তানি বায়ুসেনার হানায় এফ-১৬ ব্যবহার করেছিল তার প্রমান রয়েছে আমাদের কাছে। শুধু আমরাম ক্ষেপণাস্ত্রই নয়, ইলেকট্রনিক সিগনেচারের মাধ্যমেও আমরা জানতে পেরেছি এফ-১৬ এর উপস্থিতির কথা।‘
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*