আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷৷ শনিবার (২রা মার্চ) থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পাশাপাশি শুরু হয়েছে মাদ্রাসা আলিম পরীক্ষাও। জানা যায়, এবছর ৩১ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। রাজ্যের মোট ১৫১টি বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে বলে জানা যায়।
শুক্রবার (১লা মার্চ) থেকে উরু হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা।