রাজ্যেও শুরু হল ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা’

pmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মার্চ ৷৷ গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও শুরু হল ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা’ (PM-SYM) প্রকল্প। মঙ্গলবার দুপুরে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই কর্মসূচির সূচনা করেন রাজস্ব দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা। তিনি বলেন, শ্রমিকদের জীবনের নিরাপত্তা খুব প্রয়োজন। ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা’ প্রকল্প শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে খুব উপযোগী।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্যের শ্রম দপ্তরের সচিব চৈতন্য মূর্তি প্রমুখ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী তার ভাষনে বলেন, ইতোমধ্যে রাজ্যের ৫ হাজারেরও বেশি শ্রমিক এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করেছেন। তিনি বলেন, ১৮ বছর থেকে ৪০ বছর বয়সী যারা ১৫ হাজার টাকার নিচে মাসে রোজগার করেন এমন শ্রমজীবী মানুষ এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নিকটবর্তী সি এস সি সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন।
জানা যায়, বয়স অনুসারে আলাদা আলাদা পরিমাণ অর্থ শ্রমজীবী মানুষদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সেই সমপরিমাণ অর্থ সরকারও জমা করবে। ৬০ বছর পর তা সুদ সহ ফেরত দেওয়া হবে অথবা পেনশন আকারেও নিতে পারবেন। এর আগে কোনো কারণে সঞ্চয়কারীর মৃত্যু হলে তার পরিবার এই অর্থ ফেরত পাবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*