সহকারী হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

bdআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার গোটা বাংলাদেশের সাথে ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিন বিকেলে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার কিরিটী চাকমা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন সহ মিশনের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা সহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ও সঙ্গীত পরিবেশিত হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*