কংগ্রেস ক্ষমতায় এলে উত্তর-পূর্বাঅঞ্চলকে বিশেষ অঞ্চলের মর্যাদা দেয়া হবে – রাহুল গান্ধী

rahulআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ নির্বাচনী প্রচারে রাজ্যে এলেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার বিকেলে খুমলুং এলাকার খুম্পই একাডেমি মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার দুটি আসনের মধ্যে লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে মনোনীত কংগ্রেস প্রার্থীর জন্য রাজ্যে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন তিনি। নির্বাচনী জনসভায় সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাজ্যের বেকারত্ব নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতায় এলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য সব কিছুই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি বলেন, লোকসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে এই উত্তর-পূর্বাঅঞ্চলকে বিশেষ অঞ্চলের মর্যাদা দেয়া হবে।
এদিন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে স্বাগত জানান রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, সুবল ভৌমিক সহ দলীয় নেতা নেতৃত্বরা। তাকে রাজ্যের জনজাতিদের চিরাচরিত রিষা দিয়ে সম্মাননা জানানো হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*