প্রতিষ্ঠা দিবসের প্রাক সন্ধ্যায় আলোর বন্যায় উদ্ভাসিত ত্রিপুরা হাইকোর্ট চত্বর

hcআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ ত্রিপুরার নিজস্ব হাইকোর্ট হিসেবে প্রথম যাত্রা শুরু করেছিল ২০১৩ সালের ২৩শে মার্চ। সেই হিসেবে ২৩শে মার্চ, ২০১৯ (শনিবার) ত্রিপুরা হাইকোর্টের ষষ্ট প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে শনিবার ত্রিপুরা হাইকোর্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল, অন্যান্য বিচারপতিগণ, রেজিস্ট্রার সহ ত্রিপুরা হাইকোর্টের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। ত্রিপুরা হাইকোর্টের ষষ্ট প্রতিষ্ঠা দিবস উদযাপনের প্রাক সন্ধ্যায় আলোর বন্যা ত্রিপুরা হাইকোর্ট চত্বরকে উদ্ভাসিত করেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*