লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি’ র রোড শো

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রোড শো করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি’র পক্ষ থেকে। বুধবার সকালে লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে বিশালগড়ে এই রোড শো অনুষ্ঠিত হয়। এদিন বিশালগড় বিজেপি অফিসের সামনে থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় এখানেই এসে রোড শো’টি শেষ হয়। এদিনের রোড শো’তে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক সহ দলী কর্মী সমর্থকরা। জানা যায়, রোড শো শেষে এদিন আয়োজিত এক জনসভায় প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহার নেতৃত্বে প্রচুর কংগ্রেস সমর্থক বিজেপিতে যোগ দান করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*