অসীম সাহাকে সরিয়ে সদর মহকুমা শাসক নান্টু রঞ্জন দাস

gufআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ এপ্রিল ৷৷ রাজ্য সাধারণ প্রাসসনে রদবদল করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমা শাসক অসীম সাহাকে সরিয়ে তপশীলি জাতি উন্নয়ন কল্যাণ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর করা হয়েছে। তাঁর জায়গায় সদর মহকুমা শাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে নান্টু রঞ্জন দাসকে। জানা গেছে, তিনি এখন সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলাবেন। নান্টু রঞ্জন দাস পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক অফিসের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ছিলেন।
অপরদিকে তপশীলি জাতি উন্নয়ন কল্যাণ দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর সত্যব্রত নাথকে সরিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক অফিসের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*