বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ এপ্রিল ৷৷ তিন জুয়ারীকে হাতে নাতে ধরলো বাইখোড়া থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় শান্তিতবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী এলাকা থেকে ৩ জন জুয়ারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন বাইখোড়া থানার পুলিশ। জানা যায়, দীর্ঘ দিন যাবৎ ঐ এলাকায় তীর, জুয়া সহ নানান অসমাজিক কাজ চলে আসছে বলে অভিযোগ। এই বিষয়ে এলাকাবাসী জোলাইবাড়ী ফাঁড়ী থানায় খবর দিয়েও কাজের কাজ কিছুই হয় নি। সবকিছু জেনেও জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ বাবুরা কুম্ভ নিদ্রায় আছন্ন থাকেন। যার ফলে অভিযানে নামলো বাইখোড়া থানার পুলিশ। বাইখোড়া থানার পুলিশ যাবার আগেই খবর চলে যায় দুস্কৃতিকারী দলের লোকজনের কাছে। যার ফলে অধিকাংশ লোক পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে ঘটনাস্থল থেকে আটক করা হয় সমীর নমঃ (৪২), সঞ্জয় দত্ত (৩৯), গৌতম সরকার (৪৫) নামে ৩ জন ব্যাক্তিকে। জানা যায়, এই ৩ জনের মধ্যে গৌতম সরকার সরকারী কর্মচারী। বাইখোড়া থানার পুলিশ কিছু টাকা সহ এই ৩ জনকে গ্রেপ্তার করে বাইখোড়া থানায় নিয়ে আসেন। পরবর্তী সময় রাতে এই ৩ অভিযুক্তকে পুলিশ ছেরে দেন বলে জানা যায়। এই অভিযুক্তের গ্রেপ্তারের কথা পুলিশের কাছে জানতে চাইলে এই ব্যাপারে পুলিশ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ।তিন জুয়ারীকে আটক করলো পুলিশ
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ এপ্রিল ৷৷ তিন জুয়ারীকে হাতে নাতে ধরলো বাইখোড়া থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় শান্তিতবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী এলাকা থেকে ৩ জন জুয়ারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন বাইখোড়া থানার পুলিশ। জানা যায়, দীর্ঘ দিন যাবৎ ঐ এলাকায় তীর, জুয়া সহ নানান অসমাজিক কাজ চলে আসছে বলে অভিযোগ। এই বিষয়ে এলাকাবাসী জোলাইবাড়ী ফাঁড়ী থানায় খবর দিয়েও কাজের কাজ কিছুই হয় নি। সবকিছু জেনেও জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ বাবুরা কুম্ভ নিদ্রায় আছন্ন থাকেন। যার ফলে অভিযানে নামলো বাইখোড়া থানার পুলিশ। বাইখোড়া থানার পুলিশ যাবার আগেই খবর চলে যায় দুস্কৃতিকারী দলের লোকজনের কাছে। যার ফলে অধিকাংশ লোক পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে ঘটনাস্থল থেকে আটক করা হয় সমীর নমঃ (৪২), সঞ্জয় দত্ত (৩৯), গৌতম সরকার (৪৫) নামে ৩ জন ব্যাক্তিকে। জানা যায়, এই ৩ জনের মধ্যে গৌতম সরকার সরকারী কর্মচারী। বাইখোড়া থানার পুলিশ কিছু টাকা সহ এই ৩ জনকে গ্রেপ্তার করে বাইখোড়া থানায় নিয়ে আসেন। পরবর্তী সময় রাতে এই ৩ অভিযুক্তকে পুলিশ ছেরে দেন বলে জানা যায়। এই অভিযুক্তের গ্রেপ্তারের কথা পুলিশের কাছে জানতে চাইলে এই ব্যাপারে পুলিশ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ।