আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷৷ এদিন সমাবেশ শেষে উদয়পুরস্থিত ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছিলেন তিনি। এদিন উদয়পুরের স্পোর্টস স্কুল মাঠে রাজ্যের দুটি লোকসভা আসন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীদের সমর্থনে বিজয় সংকল্প সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। সমাবেশ শেষে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন তিনি।ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷৷ এদিন সমাবেশ শেষে উদয়পুরস্থিত ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছিলেন তিনি। এদিন উদয়পুরের স্পোর্টস স্কুল মাঠে রাজ্যের দুটি লোকসভা আসন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীদের সমর্থনে বিজয় সংকল্প সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। সমাবেশ শেষে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন তিনি।