উপপ্রধানকে বহিস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে এলাকাবাসী

rdবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ এপ্রিল ৷৷ উত্তর জোলাইবাড়ী গ্রামপঞ্চায়েতের উপ-প্রধানকে দল থেকে বহিষ্কার করা সহ সুনিল দেবনাথের উপর আক্রমনকারীর প্রকৃত দোষীর শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী। জানা যায়, গত শনিবার অধিকরাতে শান্তিবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম কাকুলিয়ার বাসিন্দা সুনিল দেবনাথকে আক্রমন করেন ঐ এলাকার দুই যুবক। এই দুই যুবক হলো সুমন নমঃ ও সপন নমঃ। এলাকাবাসীর অভিযোগ এই দুই যুবককে পিছন থেকে ইন্দন যোগিয়েছে উত্তর জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন দত্ত। এই দুই যুবকের আক্রমনে গুরুতর আহত হয় সুনিল দেবনাথ। সুনিল দেবনাথ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা যায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় আগরতলা জিবি হাসপাতলে আই সি ইউ’তে রয়েছে বলে জানান এলাকাবাসী। রবিবার পশ্চিম কাকুলিয়ার এলাকাবাসী দোষীর শাস্তির দাবিতে বাইখোড়া থানায় এক লিখিত অভিযোগ জানান। অবশেষে সোমবার সকাল আনুমানিক ১০টা ১০ মিনিট নাগাদ জোলাইবাড়ী ব্লক সংলগ্ন এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকাবাসী। এলাকাবাসীর মুখে একটাই শ্লোগান উপপ্রধানকে দল থেকে বহিষ্কার করা ও দুই আসামীর উপযুক্ত শাস্তি প্রদান। ঘটনার বিবরন জানিয়ে এলাকাবাসী সংবাদমাধ্যমের সামনে জানান, এই আক্রমনের কথা ৩৮-জোলাইবাড়ী মন্ডল প্রেসিডেন্ট তাপস দত্তকে জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে হতাশাগ্রস্থ হয়ে এলাকাবাসী পথ অবরোধে বসেন। রবিবার আহত ব্যক্তিকে দেখার জন্য আগরতলা জিবি হাসপাতালে ছুটে যান জোলাইবাড়ী এগ্রি স্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য ও বিজেপি’র রাজ্য সাধারন সম্পাদিকা প্রতিমা ভৌমিক। অবরোধের খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন শান্তির বাজার মহকুমা শাসক লালনি থুমা ডারলং, শান্তির বাজার পুলিশের এস ডি পি ও নির্দেশ দেব, বাইখোড়া থানার এস আই সুমন সিংহ প্রমুখ। অবশেষে দীর্ঘ ৪৫ মিনিট পর এস আই সুমন সিংহের পতিশ্রুতিতে সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ জাতীয় সড়ক অবরোধমুক্ত হয়। অবরোধ শেষে এস ডি পি ও নির্দেশ দেব সংবাদ মাধ্যমের সামনে জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী কিছু সময়ের মধ্যে অপর একজনকে গ্রেপ্তার করা হবে বলে জানান এস ডি পি ও নির্দেশ দেব। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার না হলে গ্রামবাসী আরো বৃহত্তর আন্দোলনে যাবেন এবং আসন্ন নির্বাচনে ভোট বয়কট করবে বলে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*