আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ দেশের ১৭তম লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দান করতে পারেন তার জন্য নিরাপত্তা বাহিনী তীক্ষ্ণ নজর রেখে চলেছে। বুধবার এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। তিনি বলেন, রাজ্যে নিরাপত্তার জন্য ১৪২টি নাকা বসানো হয়েছে। তিনি জানান, ভোটারদের কোনো প্রকার অভিযোগের জন্য ১০০ নম্বরের পাশাপাশি অভিযোগ জানানো যাবে ১৫১০৩ টোল ফ্রি নম্বরেও। তিনি জানান, ভোট কেন্দ্র গুলিতে নিরাপত্তার তদারকি করবেন পুলিশ সেক্টর অফিসার এবং দূরবর্তী এলাকায় ১২৫টি বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।নির্ভয়ে ভোট দান সম্পন্ন করার আহ্বান জানান রাজ্য পুলিশের মহানির্দেশক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ দেশের ১৭তম লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দান করতে পারেন তার জন্য নিরাপত্তা বাহিনী তীক্ষ্ণ নজর রেখে চলেছে। বুধবার এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। তিনি বলেন, রাজ্যে নিরাপত্তার জন্য ১৪২টি নাকা বসানো হয়েছে। তিনি জানান, ভোটারদের কোনো প্রকার অভিযোগের জন্য ১০০ নম্বরের পাশাপাশি অভিযোগ জানানো যাবে ১৫১০৩ টোল ফ্রি নম্বরেও। তিনি জানান, ভোট কেন্দ্র গুলিতে নিরাপত্তার তদারকি করবেন পুলিশ সেক্টর অফিসার এবং দূরবর্তী এলাকায় ১২৫টি বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।