আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ বসন্তের বাসন্তী মায়ের আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। আপনছন্দে বয়ে চলা সময় মনে হচ্ছে বড্ড বেশী তাড়াতাড়ি চলে গেছে। সপ্তমী, অষ্টমী পেরিয়ে আজ নবমী এবং দশমী, অর্থাৎ মায়ের ফিরে যাওয়ার দিন। আনন্দের ছবিতে বিদায়ের বার্তা এনে দেয় দশমী। বসন্তের বাসন্তী মায়ের আবার আগমন হবে একবছর বাদে – আবার নব আনন্দে জেগে উঠবে মানুষ। শহরের দশমীঘাটে হয়েছে চিন্ময়ীর মূর্তি বিসর্জন।ফিরে গেলেন মহিষাসুরমর্দিনী, আনন্দের ছবিতে বিদায়ের বার্তা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ বসন্তের বাসন্তী মায়ের আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। আপনছন্দে বয়ে চলা সময় মনে হচ্ছে বড্ড বেশী তাড়াতাড়ি চলে গেছে। সপ্তমী, অষ্টমী পেরিয়ে আজ নবমী এবং দশমী, অর্থাৎ মায়ের ফিরে যাওয়ার দিন। আনন্দের ছবিতে বিদায়ের বার্তা এনে দেয় দশমী। বসন্তের বাসন্তী মায়ের আবার আগমন হবে একবছর বাদে – আবার নব আনন্দে জেগে উঠবে মানুষ। শহরের দশমীঘাটে হয়েছে চিন্ময়ীর মূর্তি বিসর্জন।