বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ এপ্রিল ৷৷ শুরু হল পাঁচ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বুদ্ধ মেলা।রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে শান্তিরবাজার মহামুনি এলাকায় এই মেলার সূচনা হয়। এই মেলার উদ্বোধন করেন সমাজসেবী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী সুমন দেবনাথ প্রমুখ। জানা যায়, মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানীরা তারা তাদের পসরা নিয়ে হাজির হয়। এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে বলে জানা যায়।পাঁচ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বুদ্ধ মেলার সূচনা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ এপ্রিল ৷৷ শুরু হল পাঁচ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বুদ্ধ মেলা।রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে শান্তিরবাজার মহামুনি এলাকায় এই মেলার সূচনা হয়। এই মেলার উদ্বোধন করেন সমাজসেবী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী সুমন দেবনাথ প্রমুখ। জানা যায়, মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানীরা তারা তাদের পসরা নিয়ে হাজির হয়। এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে বলে জানা যায়।