শান্তিরবাজার ব্যবসায়ী কমিটির উদ্দ্যোগে স্বচ্ছভারত অভিযান

hgvবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুলাই ৷৷ শান্তিরবাজার ব্যবসায়ী কমিটির উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বচ্ছভারত অভিযান। শুক্রবার সকালে দক্ষিন ত্রিপুরা ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার সুগারমিল প্রাঙ্গন থেকে এই স্বচ্ছভারত অভিযানের কাজ শুরু হয়। ব্যবসায়ী কমিটি আয়োজিত এই স্বচ্ছভারত অভিযানে মহকুমা শাসক নিজে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত বারিয়ে দিয়েছেন। সকলে পৌর পরিষদের দিকে তাকিয়ে না থেকে jhgvনিজেদের সচেতন করে বাজার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে বলে মহকুমা শাসক অভিমত ব্যক্ত করেন। মহকুমা শাসক শান্তির বাজারের সমগ্র আবর্জনার স্তুপগুলি পরিদর্শন করে জানান, অতিশিঘ্রই শান্তির বাজার শহরকে আবর্জনা মুক্ত শহর হিসাবে গড়ে তুলবেন বলে আশ্বাস দেন। এদিন স্বচ্ছভারত অভিযানের মধ্যদিয়ে ব্যাবসায়ী কমিটির লোকজন বাজার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি শান্তিরবাজার পৌর পরিদের সাফাই কর্মিদের প্রবল বর্ষায় কাজ করার সুবিদার্থে সকলকে একটি করে রেইন কোর্ট প্রদান করেন। স্বচ্ছভারত অভিযানে শান্তিরবাজার ব্যবসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, বিজেপি’র শান্তির বাজার মন্ডল সভাপতি প্রদীপ দাস প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*