পুর নিগম এলাকায় এই বছর ১০ হাজার চারা রোপণের সিদ্ধান্ত – মূখ্যমন্ত্রী

66963534_1914817455286587_477028630153658368_o 67069508_1914817388619927_5956065422649327616_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ রাজ্য সরকার রাজ্যকে সবুজায়নের লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মধ্যে একটি হল বৃক্ষ রোপণ কর্মসূচী। জানা যায়, আগরতলা পুর নিগম সিদ্ধান্ত গ্রহণ করেছে নিগম এলাকায় ১০ হাজার বৃক্ষ রোপণ করা হবে। তারই আনুষ্ঠানিক সূচনা হল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বৃক্ষ রোপণের মধ্যদিয়ে। সোমবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে দুইটি রুদ্রাক্ষ গাছের চারা রোপণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মূখ্যমন্ত্রী জানান, আগরতলা পুর নিগম এলাকায় এই বছর ১০ হাজার গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন মূখ্যমন্ত্রীর সাথে মূখ্যমন্ত্রী জায়া নীতি দেবও উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*