প্রায় কোমর জলে নেমে শিলছড়া ঝর্ণার আনন্দ উপভোগ করলেন রাজ্যের তরুণ মুখ্যমন্ত্রী

67300509_1915310375237295_7724155007162908672_o IMG-20190722-WA0069 IMG-20190722-WA0070আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ বৃষ্টি স্নাত দিনে, বহু উচুনিচু পিচ্ছিল পথ পেরিয়ে রাজ্যের প্রত্যন্ত জনপদে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার পেঁচারথলের আন্দারছড়া এ ডি সি ভিলেজের শিলছড়া ঝর্ণা পরিদর্শন করলেন মূখ্যমন্ত্রী। সফরকালে এদিন মূখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। দেহরক্ষীরা না করা সত্ত্বেও এদিন রাজ্যের তরুণ মুখ্যমন্ত্রী অনেকটা সময় ঝর্ণায় কাটালেন এবং প্রায় কোমর জলে নেমে ঝর্ণার জলে গা ভিজিয়ে আনন্দ উপভোগ করলেন। মূখ্যমন্ত্রী বলেন, ঊনকোটি জেলার অন্ধারছড়া এ ডি সি গ্রামের শিলছড়া অঞ্চলে বুদ্ধপ্রপাত প্রাকৃতিক গুহা আর জলপ্রপাতের সমন্বয়। এ ধরনের সমন্বয় প্রকৃতিতে খুব বিরল। আমরা ত্রিপুরাবাসীরা ভাগ্যবান যে আমাদের রাজ্য প্রকৃতির এই ধরনের দানে সমৃদ্ধ। তিনি বলেন, ঝর্ণার ভিতরে গুহা দেখে মনে হয় বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে এসে সাধনায় মত্ত হতেন। সেই ধারণায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিলছড়া ঝর্ণার নামকরণ করেছেন বুদ্ধ ঝর্ণা হিসাবে। এদিন মন্ত্রী সান্তনা চাকমা খুশিতে আপ্লুত হয়ে বলেন, স্বপ্ন ছিল এই ঝর্ণা হবে রাজ্যের অন্যতম একটি পর্যটন কেন্দ্র যা পরিপূর্ণ হল আজ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*