দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৪ জুলাই ॥ রাজ্যের বুকে সংবাদ জগতের অনলাইন পোর্টাল ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ জন্মলগ্ন থেকেই সামাজিক কাজ করে আসছে, বিশাল নয় সাধ থাকলেও সাধ্য নেই, তাই সামাজিক কাজের পরিধি থাকে সীমাবদ্ধ। দেখতে দেখতে সংবাদ সংস্থা ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ পেছনে ৬ বছর ফেলে এসে গত ১০ই জুলাই, ২০১৯ তারিখে পা দিয়েছে ৭ম বর্ষে। বিগত প্রতি বছরে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’র জন্মদিনে সামাজিক দায়বদ্ধতায় মানুষের জন্য সামান্য কিছূ করতে পেরে নিজেকে ধন্য মনে করছে। এবার ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ আগরতলা শহরের পথের ধারে কিম্বা ফুটপাতেই যাঁদের সূর্যোদয় আর সূর্যাস্ত এরকম ২৫ জনের পাতে কিছূ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছে। ঠিকানা বিহীন ঐ মানুষগুলো যখন রাতের বেলা ঘুমাচ্ছিলেন নিউজ আপডেটের ডাকে জেগে উঠে, খাবার পেয়ে কেউ হাসছিল, কারো চোঁখ হয়ে উঠে অশ্রুসিক্ত। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ র পথ চলায় ২৩শে জুলাই, ২০১৯ এর রাত বেঁচে থাকবে “ভাষাহীন আবেগঘন মর্মস্পর্শী মুহুর্ত হিসেবে”।

