আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷৷ রাজ্যে দ্বি-চক্রের যান দুর্ঘটনা রোধে নয়া পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাফিক দপ্তর। এবার থেকে বিনা হেলমেটে দ্বি-চক্রের যান নিয়ে রাস্তায় নামলে একটি হেলমেট প্রদান করবে ট্রাফিক দপ্তর। তবে দ্বি-চক্র যান চালককে জরিমানাও করবে পুলিশ। জানা গেছে, এই প্রোজেক্টের নাম হল হেলমেট ব্যাঙ্ক প্রজেক্ট। জানা যায়, হেলমেট দেওয়ার সময় চালক থেকে একটি পরিচয়পত্র রেখে দেবে ট্রাফিক পুলিশ। জানা গেছে, এই হেলমেট তিন ঘণ্টা মধ্যে আবার ট্রাফিক পুলিশের হাতে ফিরিয়ে দিয়ে যেতে হবে। তখন সেই পরিচয়পত্রটি চালককে ফিরিয়ে দেওয়া হবে। হেলমেট ফেরত দিতে দেরি করলে চালককে ৫০ টাকা অতিরিক্ত জরিমানা করা হবে বলে জানা যায়। এখন এই পদক্ষেপ চালু হওয়ার অপেক্ষা।দুর্ঘটনা রোধে ট্রাফিকের নয়া পদক্ষেপ, হেলমেট বিহীনদের হেলমেট দেবে ট্রাফিক দপ্তর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷৷ রাজ্যে দ্বি-চক্রের যান দুর্ঘটনা রোধে নয়া পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাফিক দপ্তর। এবার থেকে বিনা হেলমেটে দ্বি-চক্রের যান নিয়ে রাস্তায় নামলে একটি হেলমেট প্রদান করবে ট্রাফিক দপ্তর। তবে দ্বি-চক্র যান চালককে জরিমানাও করবে পুলিশ। জানা গেছে, এই প্রোজেক্টের নাম হল হেলমেট ব্যাঙ্ক প্রজেক্ট। জানা যায়, হেলমেট দেওয়ার সময় চালক থেকে একটি পরিচয়পত্র রেখে দেবে ট্রাফিক পুলিশ। জানা গেছে, এই হেলমেট তিন ঘণ্টা মধ্যে আবার ট্রাফিক পুলিশের হাতে ফিরিয়ে দিয়ে যেতে হবে। তখন সেই পরিচয়পত্রটি চালককে ফিরিয়ে দেওয়া হবে। হেলমেট ফেরত দিতে দেরি করলে চালককে ৫০ টাকা অতিরিক্ত জরিমানা করা হবে বলে জানা যায়। এখন এই পদক্ষেপ চালু হওয়ার অপেক্ষা।