আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷৷ ফের দুর্ঘটনা আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে। ঘটনা জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ এলাকায়। জানা যায়, বুধবার গভীর রাতে (প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ) টি আর ০৭ ০৩৬৫ নম্বরের একটি মারুতি সুজুকি গাড়ী সোনামুড়া থেকে আগরতলা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে গাড়ীর চালক বাপন মীঞা (২২) সহ আরেক জন গুরুতর আহত হয়। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।সোনামুড়া থেকে আগরতলা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ী, আহত ২
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷৷ ফের দুর্ঘটনা আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে। ঘটনা জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ এলাকায়। জানা যায়, বুধবার গভীর রাতে (প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ) টি আর ০৭ ০৩৬৫ নম্বরের একটি মারুতি সুজুকি গাড়ী সোনামুড়া থেকে আগরতলা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে গাড়ীর চালক বাপন মীঞা (২২) সহ আরেক জন গুরুতর আহত হয়। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।