আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ৷৷ রাজ্যে এলেন রাজ্যে নব নিযুক্ত রাজ্যপাল রমেস বৈশ। শনিবার তিনি এবং রাজ্যপাল জায়া রাজ্যে এসে পৌঁছান। এইদিন রাজ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাজ্যপালকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদায়ী রাজ্যপাল অধ্যাপক কপ্তান সিং সোলাঙ্কি,

রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, পরিবহনমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী শান্তনা চাকমা, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, মুখ্যমন্ত্রী জায়া নিতি দেব, রাজ্যের মুখ্য সচিব সহ উচ্চ পর্যায়ের প্রশাসনিক আধিকারিকরা। রাজভবনে উপস্থিত সকলেই নব নিযুক্ত রাজ্যপালের হাতে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানান। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে নব নিযুক্ত রাজ্যপাল রমেস বৈশের সাথে আলিঙ্গন করে স্বাগত জানান। পাশাপাশি এদিন রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়।