সম্পন্ন হল রাজ্যের ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন, ভোট নিয়ে অভিযোগ বিরোধীদের

ফাইল ছবি।
ফাইল ছবি।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ৷৷ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল রাজ্যের ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব চলে বিকেল ৪টা পর্যন্ত।

এদিন বিকেলে ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র ডাঃ অশোক সিনহা বলেন, ত্রি-স্তর পঞ্চায়েত ভোট হয়েছে শান্তিপূর্ণ ভাবে।
তবে বিরোধী দলগুলো এদিন বিকেলে সাংবাদিক সন্মেলন করে ত্রি-স্তর পঞ্চায়েত ভোট নিয়ে অভিযোগ তুলেছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা অভিযোগ করে বলেন, শাসক দল বিজেপি আগে থেকেই বিরোধীদের বাঁধা দিয়ে আসছে। পাশাপাশি তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে কংগ্রেস বামফ্রন্টকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এবার আরো ভালো করবে বলে আশা ব্যক্ত করেন।
এদিন এক সাংবাদিক সন্মেলনে সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, ভোটকে ঘিরে সাধারণ ভোটারদের কোনো উৎসাহ নেই। তাই ভোটগ্রহণ কেন্দ্রগুলো ছিল ফাঁকা। ভোটের আগের দিন রাতেও বিভিন্ন এলাকায় শাসকদলের আশ্রিত দুষ্কৃতিরা বাড়ি বাড়ি গিয়ে বিরোধী দলের সমর্থকদের ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*