আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ।। ফের যান দুর্ঘটনা আসাম-আগরতলা জাতীয় সড়কে। ঘটনায় নিহত এক ব্যক্তি। রবিবার বিকেলে জিরানীয়া থানার অন্তর্গত মাধববাড়ী ট্রাক টারমিনাল সংলগ্ন এলাকায় টি আর ০৪ এ ০৫০০ নম্বরের একটি স্করপিও গাড়ী এবং টি আর ০১ এ জে ০৫০০ নম্বরের একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রান হারায় এক ব্যক্তি। জানা যায়, নিহত ব্যক্তি আমবাসা বিধানসভার বিধায়ক পরিমল দেবর্বমার মেয়ের জামাই বিশ্বজিৎ ঘোষ ওরফে টিটু। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ ঘোষকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আগরতলা জি বি পি হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মৃত্যুর মুখে ঢলে পরেন। এদিকে লড়ি চালক নিহার দাস (২৬) আহত হয়। জানা যায়, মৃত বিশ্বজিৎ ঘোষের বাড়ি কমলাপুরের সালেমাতে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
