ছড়ার জল থেকে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার

IMG-20190728-WA0040-01গোপাল সিং, খোয়াই, ২৮ জুলাই ।। খোয়াই থানার অন্তর্গত মনাইছড়া এলাকায় মুড়িছড়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো খোয়াই থানার পুলিশ। জায়গাটি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। রবিবার সকাল ৮টা নাগাদ বি এস এফ জওয়ান ছড়ায় মৃতদেহটি দেখতে পেয়ে খোয়াই থানায় খবর দেয়। খবর পেয়ে খোয়াই থানার ওসি সুব্রত দেবনাথ সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাস্পাতালে পাঠায়। পুলিশ তদন্ত করছে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*