আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ।। রাজ্য ত্যাগ করলেন রাজ্যের বিদায়ী রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কী। রবিবার রাজ ভবনে আয়োজিত এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বিদায়ী রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কীকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি গার্ড অব অনার দেওয়া হয়। এদিন রাজ ভবনে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বিদায়ী রাজ্যপালকে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের নব নিযুক্ত রাজ্যপাল রমেশ বৈশ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, শনিবারই রাজ্যে এসেছেন রাজ্যের নব নিযুক্ত রাজ্যপাল রমেশ বৈশ।
